২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চালানোর সিদ্ধান্ত নিলেন কক্সবাজারের মালিক-শ্রমিকরা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করে সোমবার সকাল থেকে যান চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার পরিবহন শ্রমিক-মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 06:32 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার রুটে শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করে সোমবার সকাল থেকে যান চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার পরিবহন শ্রমিক-মালিকরা। কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ রোববার রাত ১০টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল থেকে সব ধরনের গাড়ি চলাচল করবে। কেউ বাধা দিলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কক্সবাজারের হিলটাউন সার্কিট হাইজে জেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শ্রমিক-মালিক প্রতিনিধিদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান গিয়াস। "রোববার রাত ১১টা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস পুলিশ পাহারায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সীমান্তে আজিজনগর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে," বলেও জানান তিনি। গিয়াস বলেন, "এরপর সেখান থেকে চট্টগ্রাম পুলিশ তাদের নিরাপত্তা দেবে।" সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম মিনা, জেলা আওয়ামী লীগ সভাপতি আহমেদ হোসাইন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, শহর আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কক্সবাজার ট্রাক মালিক গ্র"পের সভাপতি নাঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্র"পের সভাপতি শামসুল হুদা টাইঢেল প্রমুখ। গণমাধ্যমকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিবহন ধর্মধট শুরু করে চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বাংলাবাজার এলাকায় শাহ আমিন পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি শিশুর মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসচালক ও সহকারীকে আটক করে থানায় দেয়। কক্সাবাজারের শ্রমিক-মালিকদের ধর্মঘট প্রত্যাখ্যানের বিষয়টি মেনে নেননি শ্রমিক ফেডারেশনের (পূর্বাঞ্চল) সভাপতি মৃণাল চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর চট্টগ্রাম প্রতিনিধিকে তিনি বলেন, "তাদের ধর্মঘট প্রত্যাহারের কোন প্রশ্নই ওঠে না। ধর্মঘট ডাকা হয়েছে চট্টগ্রাম থেকে।" চট্টগ্রামে চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা রাত ৯টা নাগাদ এক বৈঠকে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশগামী বাসকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। কক্সবাজারে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ বলেন, "কারো সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের একটি ধর্মঘট ডাকা ঠিক হয়নি। এটি অবৈধ ধর্মঘট।" মৃণাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস না পাওয়ায় তারা ধর্মঘট চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার পর পুলিশ পাহারায় ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিনকে এ কমিটির প্রধান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/০০২১ ঘ.