২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কৃষক খুন

মাগুরা সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 07:32 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

মাগুরা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক কৃষক। নিহতের নাম সাদেক মাতবর (৬০)। তার বাড়ি পুখুরিয়া গ্রামে। রোববার সকালে নবগঙ্গা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি আব্দুর রাকিব খান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদেক শনিবার রাতে নদীর চরে তার ধান ক্ষেতে পানি দিতে বাড়ি থেকে বের হন। সকাল পর্যন্তও না ফেরায় খোঁজাখুঁজির পর স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.