২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রোববার আ. লীগের বৈঠক

শূন্য ঘোষিত ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়মী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 05:09 PM

Updated : 24 Aug 2022, 07:54 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূন্য ঘোষিত ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়মী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হবে রোববার। দুপুর ১টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হবে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। গত বুধবার ওই সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'আইনি জটিলতা না থাকলে' মো. জসিমউদ্দিনকে মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া বৃহস্পতিবার শুরু হয়। মৃণাল কান্তি জানান, প্রথম দিনে আটজন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। এরা হলেন- সাবেক সাংসদ মো. জসিমউদ্দিন, নুরুন্নবী চৌধুরী, এমএ কাশেম, মীর মোবাশ্বের আলী স্বপন, গিয়াস উদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, আনোয়ারুল ইসলাম রিপন ও শফিকুল ইসলাম বাদল। ২৪ এপ্রিল অনুষ্ঠেয় ওই নির্বাচনের মনোনয়ন জমার শেষ সময় ২৯ মার্চ। গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসন শূন্য ঘোষণা করে। নির্বাচনী আইন অমান্য করায় হাইকোর্ট গত বছরের ২৬ ফেব্র"য়ারি জসিমউদ্দিনের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জসিমউদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এজে/জিএনএ/২২৪৭ ঘ.