২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত 'পানি', তবু পানির অভাব

ঘূর্ণিঝড় আইলার ১০ মাস পরও সাতক্ষীরার বিভিন্ন এলাকার পানি পানের উপযোগী হয়নি। খাবার পানি সংগ্রহে তাই দীর্ঘপথ পাড়ি দিতে হয় তাদের। দুই শিশুর এমনই এক পথ চলায় সঙ্গী হয়ে সেখানকার চিত্র তুলে এনেছেন তানিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 09:39 AM

Updated : 24 Aug 2022, 07:55 PM

তানিম আহমেদ গাবুরা, সাতক্ষীরা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবেদীন যেন এক পিঁপড়া। প্রতিদিন নিজের চেয়ে কয়েক গুণ ভারী বোঝা কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরে সে। শীত-গ্রীষ্ম-ঝড়-বৃষ্টি যাই হোক, প্রতিদিন শুধু এ জন্য অন্তত পাঁচ কিলোমিটার হাঁটতে হয় তাকে, পথে পড়ে একটি নদীও। খাবার পানি সংগ্রহের জন্যই তাকে এ পথ পাড়ি দিতে হয়, সঙ্গী বড় বোন রিমা খাতুন। পাঁচ বছরের জয়নুলের কাঁধে একটি লাঠির দুই মাথায় বাঁধা থাকে দুই লিটারের দুটি বোতল। বয়সে বড় বলে রিমার বোঝাটা আরো ভারী। তার কাঁধে থাকে মোট ১০ লিটার পানি। রিমা পড়ে চতুর্থ শ্রেণীতে, তবে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কোনো শক্তি থাকে না তার। ইঞ্জিনচালিত নৌকায় ভাড়া দেওয়া থেকে বাঁচতে মাঝির চোখের আড়ালে থাকতে ক্রমাগত চেষ্টা থাকে দুই ভাই-বোনের। দুই টাকা ভাড়া বাঁচানোও এখন ওদের পাঁচ সদস্যের পরিবারের জন্য অনেক বেশি। বোতলগুলোতে ভরা ঘোলা পানিই খেতে হয় তাদের। গত তিন মাস ধরে চার ঘণ্টার এ পানি সংগ্রহ যাত্রা প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে দুই ভাই-বোনের জন্য। গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় গৃহহীন হওয়ার পর মাত্র তিন মাস আগে গাবুরা ইউনিয়নে নিজেদের বাড়িকে ফিরেছে জয়নুলের পরিবার। তার বাবা খুলনায় রিকশা চালিয়ে যা আয় করেন, তা-ই পরিবারটির একমাত্র সম্বল। সাতক্ষীরার দক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষে থাকা ওই ইউনিয়নের ৩৫ হাজার লোকের সবারই খাবার পানি জোগাড় করতে হয় বহুদূর থেকে। একপাশে কপোতাক্ষ নদী, আর আরেকপাশে খোলপেটুয়া নদী, এরই মাঝে ওই ইউনিয়নের বেড়িবাঁধের ভেতরের কিছু অংশ ছাড়া প্রায় পুরোটাই ডুবে যায় আইলার সময়। ফলে ঝড়ের ১০ মাস পরও সেখানকার স্বাদু পানির সব উৎসগুলো লবণমুক্ত হয়নি। আইলা দুর্গত এলাকার জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ত্রাণ ও খাবার পানির সরবরাহ আছে। তবে সেগুলো বেড়িবাঁধের আশেপাশের এলাকার বাসিন্দারাই শুধু পায় বলে অভিযোগ করেন ঘরপাড়া গ্রামের নাজিম খান। তিন মাস আগে ঘরপাড়ায় ফেরা ক্ষেতমজুর নাজিম বলেন, বাড়ি ফেরার পর কোনো ধরনের ত্রাণ বা সাহায্য পায়নি তার পরিবার। বেড়িবাঁধ থেকে দূরের গ্রামগুলোর কেউই কোনো 'কার্ড' পায়নি। বিভিন্ন সংস্থা দুর্গতদের ত্রাণ বিতরণের জন্য তাদের 'কার্ড' দিয়েছিলো। স্থানীয় বেসরকারি সংস্থা 'প্রগতি'র প্রধান আশেক-ই-এলাহী বলেন, এই প্রকল্পের আওতায় যতখানি সম্ভব মানুষের কাছে যাওয়া হয়েছে, তবে প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব ছিলো না। তিনি বলেন, তহবিল সঙ্কটসহ বিভিন্ন কারণে স