২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু চলচ্চিত্র উৎসব

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। নগরীর মুসলিম হলে শুক্রবার সকালে উৎসব উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও গোলাম রাব্বানী বিপ্লব। চট্টগ্রাম চিলড্রেন ফিল্ম সোসাইটি এ উৎসব আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুতোষ চলচ্চিত্র তাদের বিকাশে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে। এর মধ্য দিয়ে বড়রাও শিশুদের মনোজগত সম্পর্কে ভাবতে শিখবে। উদ্বোধনী দিনে মোরশেদুল ইসলাম নির্মিত 'পুতুলের বিয়ে' ও গোলাম রাব্বানী বিপ্লব নির্মিত 'সহযাত্রী' প্রদর্শিত হয়। উৎসবে জার্মানি, হাঙ্গেরি, নরওয়ে, চীন, ব্রাজিল ও বাংলাদেশে নির্মিত ৩৫টি চলচ্চিত্র নগরীর স্টুডিও থিয়েটার, মুসলিম হল এবং ফুলকিতে দেখানো হবে। শিশু ও তাদের অভিভাবকরা বিনা টিকিটে ছবি দেখতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৮৪০ ঘ.