ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডিতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুক্রবারের পরিবর্তনে শনিবার চালাবে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ব্যস্ত থাকায় এ পরিবর্তন আনা হয়েছে বলে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শুক্রবার রাতে ধানমণ্ডি মাঠ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার কথা ছিলো। এখন শনিবার রাত সাড়ে ৯টার পর তা পরিচালনা করা হবে।
বিলবোর্ড ভেঙ্গে দুজনের মৃত্যুর পর হাইকোর্ট স
bdnews24