২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুরে আ.লীগ-জামায়াত সংঘর্ষ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

সিলেট, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের রাজবাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতপন্থী উপজেলা চেয়ারম্যানের অংশগ্রহণ এবং আওয়ামী লীগ নেতাদের বসা নিয়ে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সাংবাদিকরা জানান। আহতদের নাম জানা যায়নি। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা অনুষ্ঠানস্থলে আসার পর বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্র্ষ বাধে। স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল অবেদীন। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দৌলার নেতৃত্বে একটি দল মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেয়। জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.