ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তৌফিক এম. সেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২৭ মার্চ সকাল ৯টায় ঢাকা শেরাটন হোটেলের বলরুমে এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। অনিবার্য কারণে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24