২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির সম্মেলনে হামলার ঘটনায় মামলা

গাজীপুরে গত সোমবার পৌর বিএনপির সম্মেলনে বিরোধী পক্ষের হামলার ঘটনায় বুধবার রাতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 08:22 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

গাজীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গত সোমবার পৌর বিএনপির সম্মেলনে বিরোধী পক্ষের হামলার ঘটনায় বুধবার রাতে একটি মামলা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক মো. সুলতান উদ্দিন এ মামলাটি করেছেন বলে জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর হালিমুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে। জেলা শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে সম্মেলনে বিএনপির অন্য অংশের হামলা চালায় বলে অভিযোগ। সুলতান উদ্দিন তার মামলায় অভিযোগ করেন, হালিমুজ্জামানের নির্দেশে আসামিরা সেদিন হামলা চালিয়ে বাংচুর করে এবং বাদিসহ আরো চারজনের কাছ থেকে অর্থকড়ি ছিনিয়ে নেয়। তবে ওই মামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫৫ ঘ.