শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে বাংলাদেশই লাভবান হবে বলে মনে করছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
যুক্তরাষ্ট্র সফরে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, জঙ্গিবাদ দমনে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
মিজারুল বলেন, "ভারত ও মিয়ানমার হয়ে এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে দু'দিক থেকেই লাভবান হবেন বাংলাদেশ। বাংলাদেশ উইল হ্যাভ মেনি ফ্রেন্ডস।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার এশিয়ান হাইওয়েতে বাংলাদেশকে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে এগোলেও এর বিরোধিতা করছে বিরোধী দল বিএনপি। তারা বলছে, এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ
bdnews24