২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুলকে 'বটতলার উকিল' বলায় মামলা শওকতের বিরুদ্ধে

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে 'বটতলার উকিল' সম্বোধন করে বক্তব্য দেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 06:26 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে 'বটতলার উকিল' সম্বোধন করে বক্তব্য দেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালিক। হাকিম শাহাদাত হোসেন আরজি গ্রহণ করে আগামী ১১ এপ্রিলের মধ্যে শওকত মাহমুদকে আদালতৈ হাজির হতে নির্দেশ দিয়েছেন। কক্সবাজারে বিএনপির এক সভায় শওকতের বক্তব্যকে কেন্দ্র করে এ মামলা হয়েছে। শওকত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীরও সদস্য। অ্যাডভোকেট মশিউর তার আরজিতে বলেন, একজন প্রতিষ্ঠিত আইনজীবী (কামরুল) সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে আইনজীবী হিসেবে আমারও মানহানি হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়ে আদালতের রায়ের উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেছিলেন, আদালতের সুস্পষ্ট রায়ের পরও যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিক্রিয়ায় শওকত মাহমুদ জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে কক্সবাজারে বিএনপির সভায় বলেন, "অথচ বটতলার উকিল আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যারা এ রায় মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৩৫ ঘ.