২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ঘুষের টাকাসহ ভুমি কর্মকর্তা আটক

ছাতক উপজেলায় ঘুষ নেওয়ার সময় ভূমি অফিসের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

সুনামগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাতক উপজেলায় ঘুষ নেওয়ার সময় ভূমি অফিসের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বুধবার রাত ৮টায় উপজেলার সিংচাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা অবনী কুমার দাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের নগদ এক লাখ ৩০ হাজার ৯৩৮ টাকা উদ্ধার করা হয়েছে বলে সিলেট দুদকের সহকারী পরিচালক শামছুল আলম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ইছাক মিয়া নামের একজনের কাছ থেকে অবনী কুমার ঘুষ নিচ্ছেন খবর পেয়ে ওই অফিসে অভিযান চালানো হয়। রাত ৯টায় তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, সিলেট দুদকের সহকারী পরিচালক শামছুল আলম বাদী হয়ে অবনী কুমার দাসকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.