ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু'দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সমিতির ১৯শ ৭১ ভোটারের মধ্যে এদিন আটশ ৩৩ জন ভোট দিয়েছে।
বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার আবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বৃহস্পতিবার মধ্যরাতে বেসরকারি ফল ঘোষণা হবে।
নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সমমনা আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মোট ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের মধ্যেই লড়াই হচ্ছে।
সমিতির ১৪ সদস্যের কার্যকরী পরিষদে একজন সভাপতি, একজন সম্পাদক, দুইজন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, দুইজন সহ-সম্পাদক ও সাতজন সদস্য থাকার বিধান রয়েছে।
প্রথম দিন অন্যদের মধ্যে ভোট দেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। এই প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোমতাজউদ্দীন আহমদ মেহেদী।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মো. বদরুদ্দোজা বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অন্য প্রার্থীরা হলেন দুই সহ-সভাপতি পদে এ কে এম ফজলুল হক খান ফরিদ ও রঞ্জন কুমার চক্রবর্তী। কোষাধ্যক্ষ পদে মো. নুুরুজ্জামান খান হিরু, দুই সহ-সম্পাদক পদে মো. মোশফাকুর রহমান সবুজ ও মো. শাহবাজ হোসেন খান মিল্টন।
এই প্যানেল থেকে সদস্য পদে সাত প্রার্থী হলেন, আফরোজা চৌধুরী, আফরোজা নাজনীন আক্তার রেখা, বিলকিস ফাতেমা, ফারুক আলমগীর চৌধুরী, মো. আবুল কালাম খান, মো. আনোয়ার হোসেন রেজা ও মো. সরাফত উল্ল
bdnews24