ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের বিচারপতি এবিএম খায়রুল হক জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বিচার বিভাগে নিয়োগ, বদলি ও পদোন্নতির দায়িত্বপ্রাপ্ত এ কমিশনে এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম।
গত ২৩ ডিসেম্বর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকে পদটি শূন্য ছিলো। তাফাজ্জল ইতিমধ্যে অবসরেও গেছেন।
খায়রুল হক ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। অস্থায়ী বিচারপতি হিসেবে ১৯৯৮ সালে হাইকোর্ট বিভাগে কাজ শুরু করেন তিনি। ২০০০ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তার নিয়োগ হয়।
খায়রুল হকের জন্ম ১৯৪৪ সালের ১৮ মে, মাদারীপুরে। আগামী বছরের ১৭ মে তিনি অবসরে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24