২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেয়ের প্রেমিকের' গুলিতে দম্পতি নিহত

বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব রাজধানীতে নিজ বাসায় তার মেয়ের কথিত প্রেমিকের গুলিতে সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 06:59 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব রাজধানীতে নিজ বাসায় তার মেয়ের কথিত প্রেমিকের গুলিতে সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। (আরো তথ্যসহ) সকাল সাড়ে ৯টায় গুলশানের কালাচাঁদপুরে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিস (৫০)। সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদিকুরের মেয়ের কথিত প্রেমিক রুবেল ও তার বন্ধু মিথুন সকালে বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় যায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল সাদিকুর এবং তার স্ত্রীকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ সাদিকুর ও নার্গিসকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। সাদিকুর বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব ছিলেন। নুরুল জানান, মিথুনের মা রীতা রাণি চন্দ্রকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুবেলকে গ্রেপ্তারের জন্য তার নদ্দা এলাকার বাসায় অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই বাসার লোকজন তালা লাগিয়ে পালিয়ে গেছে। রুবেল লেখাপড়া না করলেও মিথুন ধানমন্ডির ইবাইস'র বিবিএ'র ছাত্র বলে মা রীতা রাণী পুলিশকে জানিয়েছেন। পুলিশ খোঁজ নিয়ে জেনেছে মিথুন ইবাইস'এ গত দু'বছর ধরে ক্লাস করছে না। মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্রী বিথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছোট বোন ইতি কালাচাঁদপুর মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। বিথী জানান, তারা তিন বোন এক ভাই। বড় বোন ফরিদা ইয়াসমিন সাথি জাপানে এবং একমাত্র ভাই শিহাবুর রহমান শিহাব মালয়েশিয়ায় চাকরি করছেন। কিছুদিন আগে জাপান থেকে তার বোন মালয়েশিয়া ভাইয়ের কাছে গেছেন। সাদকিুর রহমানও দুই/তিনদিনের মধ্যে মালয়েশিয়ায় তার ছেলেমেয়ের কাছে যাওয়ার কথা ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সমিতির চেয়ারম্যান এমএ হাকিম। সহকারি পুলিশ কমিশনার নূরুল আলম জানান, রুবেল প্রায় ইতিদের বাসায় আসতো। গতরাত ২টার দিকেও এসেছিল। ইট দিয়ে জানালার গ্লাসও ভেঙেছে। তবে এই বিষয়গুলো তাদের পক্ষ থেকে পুলিশকে বলা হয়নি। নিহতের পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রুবেল এবং ইতির সঙ্গে একটি সুসর্ম্পক ছিল। কিন্তু রুবেল সন্ত্রাসীদের সঙ্গে চলাফেরা করার কারণে ইতি তার কাছ থেকে সরে আসে। এরপর থেকেই রুবেল বেসামাল হয়ে পড়ে। বুধবার সকালে এ নিয়ে ইতিদের ড্রইং রুমে রুবেলের সঙ্গে ইতির বাবার কথা হয়। ইতিকে তার হাতে তুলে দেওয়ার জন্য রুবেল প্রস্তাব দেয়। ইতির বাবা এসময় রুবেলকে তার বাবা-মার মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলেন। রুবেল এতে রাজি হয়নি। এরপরই রুবেল ইতির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইতির বাবা বাধা দেন এবং ইতি ছাড়া পেয়ে দৌড়ে বাথরুমে আশ্রয় নেন। বিথি জানান, "এসময় রুবেল তার কাছে থাকা অস্ত্র দিয়ে প্রথমে বাবার মাথায় গুলি করলে তিনি মেঝেতে পড়ে যান। এরপরই রুবেল মায়ের মাথায় গুলি করলে মা সোফার মধ্যে মাথা কাত করে বসে পড়েন। দু'জনের মাথা দিয়ে এসময় রক্ত বের হচ্ছিল।" পুলিশ কর্মকর্তা নুরুল আলম জানান, ইতির সঙ্গে কথা বলে জানা গেছে ঘাতক রুবেল হত্যার পর বাথরুমে যায়। এসময় ইতি রুবেলের পা ধরে বাবা-মাকে হত্যা না করার অনুরোধ করে বলে, "তোমার সঙ্গে আমি যাবো, কিন্তু বাবা-মাকে হত্যা করো না।" নুরুল জানান, ইতির এই কথা জবাবে রুবেল "তোর বাবা-মাকে শেষ করে দিয়েছি, তোকে যেতে হবে না" বলে। এরপরেই রুবেল এবং মিথুন বিথীর পিছু ধাওয়া করে। ওসি কামাল উদ্দিন জানান, রুবেল বা মিথুন এলাকার যে সন্ত্রাসী এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। এমন কি স