ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু'দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ বুধবার সকালে শুরু হয়েছে।
নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সমমনা আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মোট ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি থাকবে।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। এই প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন মোমতাজউদ্দীন আহমদ মেহেদী।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মো. বদরুদ্দোজা বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অপর প্রার্থীরা হলেন, দুই সহ-সভাপতি পদে এ কে এম ফজলুল হক খান ফরিদ ও রঞ্জন কুমার চক্রবর্তী। কোষাধ্যক্ষ পদে মো. নুুরুজ্জামান খান হিরু, দুই সহ-সম্পাদক পদে মো. মোশফাকুর রহমান সবুজ ও মো. শাহবাজ হোসেন খান মিল্টন।
এই প্যানেল থেকে সদস্য পদে সাত প্রার্থী হলেন, আফরোজা চৌধুরী, আফরোজা নাজনীন আক্তার রেখা, বিলকিস ফাতেমা, ফারুক আলমগীর চৌধুরী, মো. আবুল কালাম খান, মো. আনোয়ার হোসেন রেজা ও মো. সরাফত উল্লাহ।
সমমনা প্যানেল থেকে সভাপতি পদে কোন প্রার্থী নেই। সহ-সভাপতি পদে প্রার্থী হরেন্দ্রনাথ নন্দী। এই প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে আবু ইয়াহিয়া দুলাল, সহ-সম্পাদক পদে অশোক কুমার ঘোষ, সদস্য দেওয়ান মাখদুম ও জেসমিন আক্তার কেয়া।
বিএনপি সমর্থিত প্যানেলের দুই সহ-সভাপতি প্রার্থী হলেন, মো. গোলাম মোস্তফা ও মো. মাহাবুবুল হক। কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর কবির, সহ-সম্পাদক পদে আ জ ম মোরশেদ আল মামুন লিটন ও মো. আবুল কালাম আজাদ।
এই প্যানেলের সাত সদস্য পদে প্রার্থী হলেন, মো. শহিদুল ইসলাম, এ এস এম মোক্তার কবির খান, মো. শহিদুল ইসলাম (ঝালকাঠি), মো. সাকির হোসেন, মোহাম্মদ জিয়াউল হক, মো. নাজির আহমেদ হোসাইনী ও নাসরিন আক্তার।
সমিতির নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান আবুল কাসেম এম ফজলুল হক এ নির্বাচন পরিচালনা করবেন।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হবে।
সমিতির ১৪ সদস্যের কার্যকরী পরিষদে ১ জন সভাপতি, ১জন সম্পাদক, ২ জন সহ-সভাপতি, ১ জন কোষাধ্যক্ষ, ২ জন সহ-সম্পাদক ও ৭ জন সদস্য থাকার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১২৫৫ ঘ.
bdnews24