নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মুখরিত ছিল বন্দর উপজেলার লাঙ্গলবন্দের আড়াই কিলোমিটার এলাকা।
চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে হিন্দু ঐতিহ্য অনুসারে এদিন ব্রহ্মার আদেশে পৃথিবীর সব তীর্থ এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়। এই তিথিতে পূণ্যার্থীরা স্নানমন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকী, ডাব, আমের পল্লব প্রভৃতি দিয়ে স্নান করেন।
স্নানের লগ্ন শুরু হওয়ার আগে সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থী ভিড় জমান লাঙ্গলবন্দে। সড়ক পথে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, নদী পথে লঞ্চ, ট্রলার ও নৌকাযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন।
প্রতিবছরের মতো এবারো ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকা থেকে বিপুল সংখ্যাক পূণ্যার্থী স্নানে যোগ দেন।
সোমবার দিবাগত রাত ২টা ৬ মিনিট ১১ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হয়। শেষ হয় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিট ৩৭ সেকেন্ডে।
১৩টি স্নান ঘাট থাকলেও একটি স্নান ঘাট বিলুপ্ত হয়ে গেছে। তাই এবার ১২টি স্নানঘাটে এই পূণ্য
bdnews24