ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হাসানুল হক ইনু বলেছেন, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের উপায় এটি বৈধ ঘোষণা করা।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণ টেলিযোগাযোগ ব্যবস্থায় সুশাসন সম্পর্কিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
অবৈধ ভিওআইপি ব্যবসা থামাতে চলমান সরকারি অভিযানের সমালোচনা করেন ইনু। তিনি বলেন, "সময় এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাজারও বিস্তৃত হচ্ছে। র্যাব, পুলিশ বা ব্যাটনের ভয় দেখিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা যাবে না। বরং এটা বৈধ করে দেয়াই ভালো। তাতে রাজস্ব আয় হবে আর কর্মসংস্থানও সৃষ্টি হবে।"
বর্তমানে এই ব্যবসা অবৈধ থাকায় সরকার প্রতিদিন প্রায় দুই কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
ইনু বলেন, প্রতিদিন বাংলাদেশের বাইরে প্রায় ৭ থেকে ৮ কোটি মিনিট টেলিফোন সংযোগ যায়। এর ৪০ শতাংশই অবৈধ ভিওআইপি সংযোগ।
তবে স
bdnews24