ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মঙ্গলবার ন্যাশনাল ফোনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যাশনাল ফোনের গুলশানের কার্যালয়ে দুপুরে আমরা অভিযান চালিয়েছি। সন্ধা পর্যন্ত ভিওআইপির সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।"
চেয়ারম্যান জানান, গতকাল পর্যন্ত ন্যাশনাল ফোনের মোট কলের সংখ্যা ছিল ২৩ লাখ মিনিট। কিন্তু অভিযানের পর তা ৭০-৮০ হাজারে নেমে এসেছে।
রাজধানীর মহাখালীর ব্যাংক এশিয়া ভবনের পাঁচতলায় ন্যাশনাল ফোনের সংযোগ কক্ষটি অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএইচএন/এসআইটি/পিডি/২১৪০ ঘ.
bdnews24