২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলবদর' বলায় কামারুজ্জামানের মামলা

জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামানকে 'আলবদরের নেতা' বলায় তিনি দৈনিক যুগান্তরের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 02:24 PM

Updated : 24 Aug 2022, 07:48 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামানকে 'আলবদরের নেতা' বলায় তিনি দৈনিক যুগান্তরের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা করেছেন। মঙ্গলবার ঢাকার পঞ্চম জেলা জজ আদালতে যুগান্তর'র সম্পাদক-প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির অভিযোগে একশ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি করেছেন জামায়াত নেতা এম কামারুজ্জামান। যাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে তারা হলেন