২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধি বিলের নিন্দা

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 07:48 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এই দাবি জানান। এতে বলা হয়, ''জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যে যুক্তি দেখিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকদের বেতন-ভাতা বাড়ানোর বিল আনা হয়েছে -দেশের নিুআয়ের কোটি কোটি মানুষ তার সবচেয়ে বড় শিকার। দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষের আয় বাড়ানোর ব্যবস্থা না করে নিজেদের বেতন বাড়িয়ে মন্ত্রিসভার সদস্যরা প্রমাণ করেছেন, জনগণের স্বার্থ সংরক্ষণের চেয়ে নিজেদের সুযোগ- সুবিধা বাড়ানোই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।'' সোমবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ এবং উচ্চ আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর জন্য ছয়টি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ মন্ত্রিসভার সদস্য ও জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বাড়ানোর আগে নিুআয়ের শ্রমিক-কর্মচারিদের মজুরি শতভাগ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন। তারা সংসদে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল উত্থাপনেরও নিন্দা জানান। সেইসঙ্গে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৩ ঘ.