২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর তিন জামায়াত নেতা রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আটক জামায়াতে ইসলামীর তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

রাজশাহী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আটক জামায়াতে ইসলামীর তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে জামায়াতের মহানগর কার্যালয় থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবদেন করে। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেন। এরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল, অফিস সেক্রেটারি রাবি'র নিম্নমান সহকারী আহসান হাবিব এবং পবা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান মকবুল হোসেন। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বলেন, মকবুল হোসেন ও আহসান হাবিবকে গত ৮ ফেব্র"য়ারি রাতে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাবির শাহ্ মখদুম হলের বিস্ফোরক দ্রব্য মামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.