ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ব্যক্তির অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করলে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসন আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
খসড়া আইনে কাউকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার শাস্তি তিন বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে বলে প্রেসসচিব জানান।
আবুল কালাম বলেন, "১৯৪৩ সালে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুরর্বাসন আইনটি করা হয়েছিলো। সরকার ওই আইনটি যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে।"
সুস্থ ব্যক্তির অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার নজির স
bdnews24