ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার অভিযোগের করা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
উচ্চ আদালতের নির্দেশ পুলিশ পরিদর্শক সৈয়দ মুমিনুল আহসান সাজ্জাদ রোববার ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বসির উল্লাহ'র আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নাকচ করে দেন।
মামলা করার সময় সাজ্জাদ রাজারবাগ পুলিশ লাইন প্রশিক্ষণ স্কুলে কর্মরত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট সাজ্জাদের স্ত্রী পারভীন আক্তার পাপিয়া স্বামীর বাসায় নিহত হয়। পাপিয়ার মা মাকসুদা খানম তার মেয়েকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এরপর মাকসুদা খানম পুলিশের এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিলে আদালত তা বিচার বিভাগীয় তদন্তে পাঠায়।
বিচার বিভাগীয় তদন্তে পাপিয়ার মেয়ে ঊষাসহ আট জনের সাক্ষ্যগ্রহণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামি সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এর আগে সাজ্জাদ হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আ
bdnews24