ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ফেরদৌসী ওরফে লিজা (২৮)।
রোববার সকালে ফায়েদাবাদ এলাকার প্লট ৪৮২ এর ৯ নম্বর বাড়ীর ৬ তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরনে ছিল সালোয়ার কামিজ।
দক্ষিণখান থানার ওসি শংকর নারায়ন পাল জানান, ২/৩দিন আগে ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। কারণ, এই কক্ষটি গত কয়েকদিন ধরেই তালাবন্ধ রয়েছে।
ওসি আরো বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে ফারুক নামের এক ব্যক্তির সঙ্গে একমাস আগে এই কক্ষটি ভাড়া নেয় ওই তরুণী। কয়েকদিন ধরেই ফারুক নিখোঁজ রয়েছে। তাই হত্যাকান্ড ঘটিয়ে সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ফারুক গ্রেপ্তার হলেই হত্যাকান্ডের রহস্য জানা যাবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইটি/এইচএ/২১৪৪ ঘ.
bdnews24