রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির আতাউর রহমান ও সেক্রেটারি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা রাইজুলকে জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হয় আট দিন।
রোববার রাজশাহী মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে তাদের হাজির করে রিমান্ড চাওয়া হয়।
শুনানি শেষে আদালত আগামী ২৫ মার্চ রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেন বলে জানান মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন।
গত ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুনের পর পুলিশ ১১ ফেব্র"য়ারি আতাউর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে একবার জিজ্ঞাসাবাদ করে। ১৭ ফেব্র"য়ারি আজাদকে গ্রেপ্তারের পর তাকে আবার রিমান্ডে নেওয়া হয়।
২৫ ফেব্র"য়ারি ঢাকা থেকে রাবির হবিবুর রহমান হল শাখা শিবির সভাপতি রাইজুলকে গ্রেপ্তার করা হয়। তাকেও এর আগে একবার জিজ্ঞাসাবদ করা হয়।
এ ঘটনায় রাজশাহীতে শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24