২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রামে

মারধর ও নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম কোতোয়ালী থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারধর ও নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম কোতোয়ালী থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ব্যবসায়ী মুজিবুল হক রোববার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামানের আদালতে এএসআই রুহুল আমীনসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। অভিযোগ তদন্তে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনারকে (গোয়েন্দা) নির্দেশ দিয়েছেন হাকিম। মুজিবুল হক নগরীর জুবিলী রোডের বাসিন্দা। তার সৌখিন নামে একটি পরিবহন সংস্থা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- জুবিলী রোড এলাকার নাজিম উদ্দিন চৌধুরী ও তার তিন ভাই। মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ মার্চ নগরীর জুবিলী রোডে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পুলিশ একটি মিথ্যা মামলায় তাকে ধরে নিয়ে গিয়ে কোন কারণ ছাড়াই অমানুষিকভাবে নির্যাতন করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। গত ৯ মার্চ জুবিলী রোড এলাকায় এক রিকশাচালককে মারধরের ঘটনা নিয়ে নাজিম উদ্দিন চৌধুরী ও তার সহযোগীদের সঙ্গে ওই ব্যবসায়ীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর নাজিম কোতোয়ালী থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি ছিনতাই মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৪ ঘ.