২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতি নিভিয়ে কালরাত স্মরণের আহ্বান

সব বাতি নিভিয়ে এক মিনিটের জন্য অন্ধকার করে ২৫ মার্চ কালরাত স্মরণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব বাতি নিভিয়ে এক মিনিটের জন্য অন্ধকার করে ২৫ মার্চ কালরাত স্মরণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে বাঙালি হত্যা শুরু করে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্রাণ হারায় অসংখ্য বাঙালি। সেদিন থেকে পরের নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অভ্যূদয় ঘটে বাংলাদেশের। ওই রাত স্মরণে গত বছরও একই কর্মসূচি পালন করেছিলো সেক্টর কমান্ডারস ফোরাম। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ২৫ মার্চ এবং পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি জানান ফোরামের সমন্বয়ক সাবেক সেনাপ্রধান হারুণ অর রশীদ। কর্মসূচির মধ্যে আছে, ২৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত এক মিনিট নি