চাঁদপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ মার্চ পুলিশ উপজেলার বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে ছবি ভাংচুরের আলামত উদ্ধার করে। ওই ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।
শুক্রবার রাতে ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।
এরা হলেন- উপজেলার বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহের শেখ, কর্মী জসিম পাটওয়ারী ও শাহ আলম সম্রাট।
এসআই শাহ আলম জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবু পাটওয়ারীর করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। মামলা অপর আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24