ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর অগ্রগতির কারণে দেশে ফতোয়াবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় মহিলা পরিষদ সভার উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আয়শা খানম বলেন, "রাষ্ট্রীয় শীর্ষপদে নারী নেতৃত্ব থাকলেও গত একবছরে দেশে ৪০টি ফতোয়ার ঘটনা ঘটেছে।"
এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
অর্থমন্ত্রী তার বক্তব্যে ফতোয়াবাজি প্রসঙ্গে বলেন, "গ্রামে নারীর স্বাধীনতা অনেক বেশি। সেখানে আর্থিকভাবে অনেক মহিলা কাজ করছে। এ কারণে ফতোয়াবাজিও কিছুটা বেড়েছে। এটা আমাদের সবাইকেই সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।"
অর্থমন্ত্রী জাতীয় পরিষদ সভার সাধারণ প্রস্তাবে পাঁচটি বিষয় অন্তর্ভুক্তির সুপারিশ করেন। এগুলো হলো
bdnews24