২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক্টরচাপায় তরুণী নিহত

নড়াইলে ট্রাক্টরের চাপায় এক তরুণী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

নড়াইল, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে ট্রাক্টরের চাপায় এক তরুণী নিহত হয়েছে। নিহতের নাম সুজাতা দাস (১৮)। শুক্রবার সকাল ১১টার দিকে নড়াইল-যশোর সড়কে বাসভিটা এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে স্থানীয়রা জানায়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২টার দিকে সুজাতার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সুজাতা সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাশভিটা গ্রামের নিরঞ্জন দাসের মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.