২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে ডাকাতের ছুরিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 07:31 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। বাড্ডাপাড়ায় শুক্রবার ভোররাতে কালিপদ দাসের বাড়িতে হানা দেয় ডাকাত দল। আহত কালিপদ দাস (৫০), হরিপদ দাস (৪৫) এবং প্রান্ত দাস লিটন (১৮) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গৃহকর্তা কালিপদ সাংবাদিকদের বলেন, "২০/২৫ জন ডাকাত রাত ৩টার দিকে প্রথমে কয়েক রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পর তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে নগদ ২০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।" ডাকাতিতে বাধা দেওয়ায় কালিপদসহ অন্য দুজনকে ডাকাতরা ছুরি দিয়ে আঘাত করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সরাইল থানার ওসি সুভাষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.