২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১: অনেক ঘটনা, তবে অভিযোগ কম

ঘটনার পর অনেক দিন কেটে যাওয়ায় ২০০১ এ নির্যাতিত সংখ্যালঘুদের অনেকেই এখন তদন্ত কমিশনের কাছে আসতে আগ্রহী হচ্ছে না বলে মনে করছেন কমিশনের প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন। প্রদীপ চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 06:01 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু ও তখনকার বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অনেক ঘটনার তথ্য পাচ্ছে না এ সংক্রান্ত তদন্ত কমিশন। ঘটনার পর অনেক দিন কেটে যাওয়ায় নির্যাতিতরা এখন তদন্ত কমিশনের কাছে আসতে আগ্রহী হচ্ছে না বলে মনে করছেন কমিশনের প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন। কমিশন এ পর্যন্ত এক হাজারের বেশি অভিযোগ পেয়েছে। তবে নির্যাতনের ঘটনার প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে কমিশনের ধারণা। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর হিন্দু স