মাগুরা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঙ্গা নদী থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মাগুরা পুলিশ।
জেলা শহরের পারনান্দুয়ালী পুরাতন খেয়া ঘাট এলাকা থেকে শুক্রবার সকালে লাশটি পাওয়া যায় বলে সদর থানার উপ-পরিদর্শক সরদার নিজামুল হক জানিয়েছেন।
নিহতের নাম শামসুল আলম (৫৫)। তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ কর্মকর্তা নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের গলায় রশির ফাঁস ছিলো। ইটের ব্যাগ বেঁধে তাকে নদীতে ফেলা হয়।"
শামসুলের বাড়ি নবগঙ্গা নদীর অপর পাড়ের পারনান্দুয়ালী গ্রামে। তিনি পুরাতন বাজারের একজন মাছ ব্যবসায়ী।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ পুলিশ জানাতে পারেনি। তবে অনুসন্ধান চলছে বলে উপপরিদর্শক নিজমা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24