২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের সভায় ছাত্রলীগের হট্টগোল-মারামারি

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই ছাত্রলীগের দুই গ্র"পের হট্টগোল ও মারামারির মধ্য দিয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের কর্মীসভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

সুনামগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই ছাত্রলীগের দুই গ্র"পের হট্টগোল ও মারামারির মধ্য দিয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের কর্মীসভা হয়েছে। এরপর বর্ধিত সভা হওয়ার কথা থাকলেও তা না করেই নেতারা সুনামগঞ্জ ত্যাগ করেন বলে দলের একজন সংসদ সদস্য সাংবাদিকদের জানান। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের মহীদ আবুল হোসেন মিলনায়তনে ছাত্রলীগের দুই গ্র"পের এই মারামারির ঘটনায় একজন আহত হয়েছে। চার বছর পর কর্মী ও বর্ধিতসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিবদমান দুই গ্র"প সকাল থেকেই শহরে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে থাকে। দুপুর ২ টায় কেন্দ্রীয় নেতারা সভাস্থলে আসার পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ও সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুল সমর্থিত ছাত্রলীগ নেতারা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে দুই গ্র"পের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন আহত হন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সভাস্থল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর শুরু হয় কর্মীসভা। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় মাহবুবুল আলম হানিফ, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কার্য নির্বাহী সংসদের সদস্য সাংসদ এম এ মান্নান ও সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ। দলের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট দাবি করেন, শহরের হাজীপাড়ায় তার বাসায় বর্ধিত সভা হয়েছে। তিনি বলেন, দলের যারা ভাল চায় না তারাই কর্মীসভায় হট্টগোল করেছে। অন্যদিকে জেলা কমিটির সদস্য খায়রুল কবির রোমেন বলেন, কারো বাসায় বর্ধিত সভা হতে পারে না। কেন্দ্রীয় নেতারা বর্ধিতসভা বাতিল করেছেন বলে তিনি জানান। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, কেন্দ্রীয় নেতারা বর্ধিত সভা না করেই চলে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.