ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মানহানির অভিযোগে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা।
বৃহস্পতিবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়।
বিচারক ইমরুল কায়েস মামলাটি গ্রহণ করে আগামী ২০ এপ্রিল এরশাদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বিদিশার অভিযোগ, ২০০৫ সাল থেকে ২০০৭ এর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়িক, সামাজিক ক্ষতিসহ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন সাবেক রাষ্ট্রপতি।
এরশাদের বিরুদ্ধে অভিযোগ করে তার সাবেক স্ত্রী আদালতকে জানিয়েছেন, নানা কুৎসা রটিয়ে জাতীয় পার্টি প্রধান তার সামাজিক, মানসিক এবং ব্যবসায়িক ক্ষতি করেছেন।
আর্জিতে বলা হয়, তার শারিরীক ও মানসিক ক্ষতির পরিমাণ ১০ কোট টাকা, পেশাগত এবং ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ২২ কোটি টাকা। সুনামহানির ক্ষতি ২৮ কোটি টাকা।
আর্জিতে আরো বলা হয়, বাদীর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে এরশাদ তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০০০ সালের মার্চ মাসে তাদের বিয়ে হয়। রাজনৈতিক কারণে বিবাদী বিয়ের বিষয়টি প্রথমে গোপন রাখেন। পরে বিয়ের খবর গণমাধমে প্রকাশ করে এরশাদ বিদিশাকে নিয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কে বসবাস শুরু করেন। তাদের ছেলে এরিখ এরশাদের জন্মও সেখানে।
বাদী জানিয়েছেন, দাম্পত্য জীবনে তিনি রাজনৈতিক পরিমণ্ডলে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু এরশাদ ২০০৫ সালের জুন মাসে তার বিরুদ্ধে একটি মিথ্যা প্রতারণা মামলা করেন। ৪ জুন পুলিশ সাবেক রাষ্ট্রনায়কের প্রভাবে তাকে গ্রেপ্তার করেন। ৫ জুন তাকে রিমান্ডে নেওয়া হয়।
পুলিশি নির্যাতনের অভিযোগ এনে বিদিশা দাবি করেন, সেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, নখ উপড়ে ফেলা হয় এবং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে প্রহারসহ নানাভাবে নির্যাতন করা হয়।
বিদিশার আরো অভিযোগ, এরশাদ তার বিরুদ্ধে গণমাধ্যমে মানহানিকর কুৎসা ও প্রচারণা চালান।
বাদীর দাবি, দেশে এবং বিদেশে তিনি 'বিজনেসউইম্যান' হিসেবে পরিচিত। এরশাদের প্রচারণার কারণে তার ব্যবসায়িক এবং ব্যক্তিগত সুনাম দারুনভাবে ক্ষুণ
bdnews24