ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবছর ৭৫ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাবে।
সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে বুধবার দেশটির চুক্তি হয়েছে।
এবার ব্যালটি হজযাত্রীর সংখ্যা হবে ১৫ হাজার, নন-ব্যালটির সংখ্যা হবে ৬০ হাজার।
বুধবার এক তথ্যবিবরীতে জানানো হয়, হজ বিষয়ক দ্বিপাক্ষিক ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন সেখানকার হজমন্ত্রী ড. ফুয়াদ আল সালাম আল ফারেশী।
শাহজাহানের নেতৃত্ব তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল সৌদি আরব পৌঁছায় সোমবার।
এ চুক্তির আগে মক্কার দক্ষিণ এশীয় হাজি সেবা সংস্থার সঙ্গে দুটি চুক্তি হয়।
হাজিদের সুযোগ-সুবিধা বিষয়ক চুক্তি দুটির সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব কামাল উদ্দিন আহমেদ, জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো. গোলাম সরোয়ার এবং কাউন্সিলর (হজ) মো. আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/জিএনএ/২২৩৭ ঘ.
bdnews24