২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটকারের ধাক্কায় সহকারী পুলিশ কমিশনার গুরুতর আহত

প্রাইভেটকারের ধাক্কায় সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেটকারের ধাক্কায় সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের পেছনে লেক সড়কে আহত হন ট্রাফিকে মোহাম্মদপুর জোনের দায়িত্বপ্রাপ্ত কামাল। শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তফা কামাল বিকেল ৫টার দিকে লেক সড়কে দায়িত্বরত অবস্থায় ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনার পরপরই প্রাইভেটকারটি আটক ও চালক আল আমীনকে গ্রেফতার করা হয়। মোস্তফা কামালকে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৩৭ ঘ.