২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার খানপুর গ্রামে বুধবার দুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

বগুড়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার খানপুর গ্রামে বুধবার দুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- ইকরামুল ইসলামের মেয়ে রাখি (৫) এবং হাফিজার রহমানের যমজ মেয়ে কোহেলী (৫) ও কাকুলী (৫)। দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এই তিন শিশু পুকুর পাড়ে খেলছিলো। তারপর তাদের মায়েরা তাদের পুকুর পাড় থেকে বাড়িতে নিয়ে যান। এরপর সবার অজান্তে তারা আবার পুকুরে গিয়ে ডুবে যায়। পরে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৫৫ ঘ.