২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা খুনের মামলায় আসামিরা খালাস

মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনছুর রহমান মৃধা হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে নওগাঁর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

নওগাঁ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনছুর রহমান মৃধা হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে নওগাঁর একটি আদালত। আসামিদের মধ্যে ছয়জন বিভিন্ন সময় 'ক্রসফায়ারে' মারা গেছেন। তিনজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুর আলী এ রায় দেন। এ সময় দুজন ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ১১ মার্চ রাতে মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনছুর রহমান মৃধাকে উপজেলার প্রসাদপুর হাটে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। মামলা থেকে খালাস পেয়েছেন- মান্দা উপজেলা চেয়ারম্যান একরামুল বারী টিপু, শওকত ইলিয়াস কবির, আনিছুর রহমান, ইয়াফেস আলী সোনার, আব্দুর রহিম ওরফে তপন, খোদা বক্স ওরফে আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, জালাল ওরফে জাহাঙ্গীর হোসেন, বাশার ওরফে হাবিবুর রহমান, মতিয়ার রহমান ওরফে ঠসা মতিয়ার, রবিউল ইসলাম ওরফে রবি, হারুন-অর-রশিদ, মিজানুর রহমান, গৌতম শীল ওরফে গৌতম মাস্টার ও তিতাস ওরফে রতন। এদের মধ্যে গৌতম ও তিতাস পলাতক রয়েছেন। মোক্তার হোসেন, তৌফিক হোসেন, হামিদুর রহমান, ফজেল ওরফে রসুল ওরফে দুর্জয়, নাছের উদ্দিন ওরফে নাছের ও রানীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম 'ক্রসফায়ারে' মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রায় ঘোষণার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার সম্পর্কিত এক আদেশে রাণীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, তার সহোদর রেজাউল ইসলাম ও গোলাম মোস্তফাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১১ মার্চ রাতে মুনছুর মৃধা প্রসাদপুর হাটের টোল আদায় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠার সময় ১০/১২ জনের একদল অস্ত্রধারী তার মাথায় আঘাত করে। পরে তারা উপর্যুপরি ছুরিকাঘাত এবং জবাই করে মুনছুরকে হত্যা করে। অস্ত্রধারীরা ২/৩ রাউন্ড ফাঁকা গুলি করে এবং পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) নামে সে