২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে রোহিঙ্গাসহ আটক ১৫

জেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সোমবার সকালে মিয়ানমারের ১২ রোহিঙ্গা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 03:54 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সোমবার সকালে মিয়ানমারের ১২ রোহিঙ্গা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে বিডিআর। মিয়ানমারের এই রোহিঙ্গা নাগরিকরা চারদিন আগে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে বিডিআর কর্মকর্তারা জানান। এরা হলেন- মিয়ামনমারের কওয়াচোং জেলার নেমরে থানা এলাকার ইয়াকুব আলী (৬০), তার স্ত্রী লেবাস খাতুন (৫০), ছেলে দোয়ালে (১২), মেয়ে মনোয়ারা বেগম (২১), জহুরা বেগম (১৯), তাহেরা বেগম (১৮), একই জেলার লাইরাজং গ্রামের নুরজাহান বেগম (৩২), তার ছেলে ইয়াসিন (১২), রিজওয়ান হোসেন (৫), মেয়ে আসমিতা (৪), একই গ্রামের ফারুক মিয়া (২০) ও তার স্ত্রী হুমায়রা বেগম (১৮)। আটক তিন বাংলাদেশি হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের রোকন উদ্দীন শেখ (৭২), যশোর সদর উপজেলার শাখারী ঘাটি গ্রামের শেফালী খাতুন (২৫) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের সাবিনা খাতুন (৪৫)। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিডিআর টহল দল তাদের আটক করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানান, আটক ১৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪১ ঘ.