২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আ.লীগের পৃথক সংঘর্ষে আহত ২৫

মাদারীপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থানে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্র"পের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 12:12 PM

Updated : 24 Aug 2022, 07:34 PM

মাদারীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থানে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্র"পের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার হাজিরহাওলা ও মস্তফাপুর গ্রামে এই দুটি সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. কাইয়ুম সরদার। তিনি জানান, হাজিরহাওলা গ্রামে মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমানের সমর্থকদের সঙ্গে জামাল হাওলাদার ও তালেম হাওলাদার গ্র"পের সংঘর্ষ হয়েছে। দুপক্ষই আওয়ামী লীগ সমর্থক। সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে আনার পর দুপক্ষের মধ্যে সেখানে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় আরো পাঁচজন। জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বিভূতি ভূষণ ব্যানার্জী ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আছেন- আলী হাওলাদার (৫০), হেদায়েত হাওলদার (৪৫), রাজীব হাওলদার (২৫), বাবু হাওলাদার (২৮), সজীব হাওলাদার (২৫), ইউসুফ হাওলাদার (২৫), মফিজুল হাওলাদার (৩৫), ছাত্তার হাওলাদার। এদের মধ্যে আলী, রাজীব, বাবু, সজীব ও ইউসুফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পরে কথা বলবেন বলে জানান। ওসি জানান, সদর উপজেলার মস্তফাপুরে আওয়ামী লীগ সমর্থক গিয়াসউদ্দিন খান ও মুজাম মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে গিয়াস, মুজাম ও সজীবসহ চারজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ, পৌর মেয়র চৌধুরী নুরুল আলম বাবু হাসপাতালে আহতদের দেখতে যান এবং সংঘর্ষের ঘটনার খোঁজখবর নেন। ওসি কাইয়ুম সরদার জানান, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.