২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ফোনের চেয়ারম্যান হায়াতুজ্জামান কারাগারে

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান ঢাকা ফোনের চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান ঢাকা ফোনের চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার গ্রেপ্তারের পর সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে হায়াতুজ্জামানের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হায়াতুজ্জামানের সঙ্গে গ্রেপ্তার ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রকৌশল) হারুন-আল-আতাহার, পরিচালক কেএম শহিদুল্ল