বান্দরবান, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের লামা উপজেলা থেকে মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে লামা উপজেলা সদরের লামামুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ আহম্মদ (৫৫), মো. আনোয়ার (৩৫), মো. দেলু (৩২), রোজিনা আক্তার (২৬) ও মো. হাসান আহম্মদ (৪৫)।
পুলিশ জানায়, তারা গত শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি চাকঢালা সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকেছে বলে স্বীকার করেছে।
পাঁচজনের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলায়।
পুলিশ কর্মকর্তারা জানান, পাঁচজনকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫২ ঘ.
bdnews24