২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে বাসের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের রাউজানে সোমবার সকালে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 09:11 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানে সোমবার সকালে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সির ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল জানিয়েছেন। নিহতরা হলেন- এনায়েত হোসেন ও মোহাম্মদ হাসান। ওসি নিখিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে মুন্সিরঘাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটো রিকশা ও রিকশাকে ধাক্কা দেয়।" এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসান মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রিকশাচালক এনায়েতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৪৫ ঘ.