২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ইউএনওকে হত্যার হুমকি

পাবনার সুজানগর উপজেলার ইউএনওসহ তিন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে একটি চরমপন্থি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

পাবনা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার ইউএনওসহ তিন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে একটি চরমপন্থি দল। রোববার বিকালে মোবাইল ফোনে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নামে এই হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সুজানগর থানার ওসি আজিজুল হক বলেন, মোবাইল ফোন অপারেটর টেলিটকের একটি নম্বর (০১৫৫৩-৬১৬১৪৫) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম নূরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন ও উপজেলা প্রকৌশলী সরোয়ার হোসেনের কাছে পৃথক পৃথকভাবে চাঁদা দাবি করে। না দিলে রাতের মধ্যে তাদের হত্যার হুমকি দেয় তারা। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কত টাকা দাবি করেছে তা জানাতে পারেনি পুলিশ। মাদারীপুর জেলার কোনো এক স্থান থেকে ফোন করা হয়েছে বলে তিনি জানান। সুজানগরের ইউএনও নূরুল ইসলাম বলেন, চাঁদা না দিলে তার বুক ঝাঁঝড়া করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.