ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িতে হামলার ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য এম কে আনোয়ার।
রোববার মাগরিবের নামাজের বিরতির পর সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি ক্ষমতাসীন দলের দুইজন সংসদ সদস্যের মাধ্যমে হামলার ঘটনা তদন্তে স্পিকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন, "সরকারি দলের নেতাকর্মীরা হোমনায় আমার নিজ বাড়িতে মিছিলসহ এসে হামলা চালায়। এই ঘটনার বিচার না হলে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ভবিষ্যতে তার প্রতিফলন ঘটতে পারে।"
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
শনিবার কুমিল্ল
bdnews24