ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুককে যেখানে পাওয়া যাবে সেখানেই দিগম্বর করা হবে বলে ঘোষণা দিয়েছেন এক যুবলীগ নেতা।
রোববার বিকালে এক সমাবেশে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, "আমি দক্ষিণের সভাপতি হিসেবে নেতা-কর্মীদের নির্দেশ দিচ্ছি, জয়নাল আবদিন ফারুককে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে দিগম্বর করে জয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের 'ভাবমূর্তি ক্ষুণ
bdnews24