ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইলিয়াস আহমেদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এক সরকারি আদেশে রোববার বলা হয়, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব জাফর আহমেদ খানকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
একইদিন আরেক আদেশে একজন অতিরিক্ত সচিব, তিনজন যুগ্মসচিব ও ১০ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
ওএসডি অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
এর আগে ওই পদে ছিলেন অতিরিক্ত সচিব এহসানুল হক। স
bdnews24