২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য অধিদপ্তরের ডিজি পিউস ওএসডি হলেন

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পিউস কস্তাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 01:02 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পিউস কস্তাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব আহম্মদ হোসেন খান। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ ও প্রত্যাহার করা হয়। বর্তমান সরকারের আমলে খাদ্য অধিদপ্তরের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে খাদ্য পরিদর্শক ও সহকারী পরিদর্শক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাসেও এসব পদে নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত হয়নি। এসব পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও মৌখিক পরীক্ষার ফল প্রায় পাঁচ মাস ধরে ঝুলে রয়েছে। এসব পদে নিয়োগে পিউস কস্তা অনিয়ম করেছেন